Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ২ ব্যক্তি

শুক্রবার রাতে বংশীহারি থানার কুশকারি এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার দু’জন। ধৃতদের নাম আইনুল হক ও এনামুল হক। দুজনেরই বাড়ি কুশকারি এলাকায়। অপহৃত ব্যক্তির নাম চিন্ময় রায়

অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ২ ব্যক্তি
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: শুক্রবার রাতে বংশীহারি থানার কুশকারি এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার দু’জন। ধৃতদের নাম আইনুল হক ও এনামুল হক। দুজনেরই বাড়ি কুশকারি এলাকায়। অপহৃত ব্যক্তির নাম চিন্ময় রায়। তাঁর বাড়ি বংশীহারি থানা এলাকায়। জানা গিয়েছে, টাকার লেনদেন নিয়ে ধৃতদের সঙ্গে অপহৃত ব্যক্তির বিবাদ ছিল। শুক্রবার রাতে চিন্ময়কে কুশকারি এলাকায় ডাকে অভিযুক্তরা। টাকা নিয়ে বিবাদ হয় দু’পক্ষের মধ্যে। তারপরই চিন্ময়কে অপহরণ করে গোপন আস্তানায় নিয়ে যায় অভিযুক্তরা। দুই অভিযুক্ত চিন্ময়ের বাড়িতে ফোন করে ৬ লক্ষ টাকা মুক্তিপণ চায়। চিন্ময়ের বাবা ক্ষিতিশ রায় বংশীহারি থানায় রাতেই অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বংশীহারি থানার পুলিস অভিযুক্তদের ফোনের লোকেশন ট্র্যাক করে বুনিয়াদপুরের এক গোপন আস্তানা থেকে চিন্ময়কে উদ্ধার করে। গ্রেপ্তার হয় দুজন। এদিন আদালতে তোলার আগেই অভিযুক্ত আইনুল অসুস্থ হয়ে যায়। তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর অভিযুক্তকে আদালতে তুললে ৫ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ