Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অপহরণের অভিযোগে ধৃত যুবক  

অপহরণের অভিযোগে ধৃত যুবক
 
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নাবালিকা অপহরণের অভিযোগে শিলিগুড়িতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম সবন পাসওয়ান। শহরের ২৮ নম্বর ওয়ার্ডে ধৃতের বাড়ি। পুলিস জানিয়েছে, শুক্রবার ২৮ নম্বর ওয়ার্ডের এক কিশোরী দুপুরে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও সে বাড়ি ফেরেনি। এলাকায় খোঁজাখুঁজির পরও তার হদিশ পায়নি পরিবারের লোকেরা। এরপর তাঁরা এলাকার যুবক সবনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করে। রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ