নয়াদিল্লি: মঙ্গলবার রাত বদলার রাত। পহেলগাঁও হামলার প্রথম জবাব দিয়েছে ভারতীয় সেনা। সকাল বেলা ঘুম থেকে উঠে সুখবর পেয়েছে দেশবাসী। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীর মিলে মোট ৯টি জঙ্ঘিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। এরপর থেকেই সেনাকে অভিনন্দন জানানো শুরু হয়েছে। খোদ অমিত শাহ ভারতীয় সেনার এই সাহসিকতার প্রশংসা করেছেন। 'জয় হিন্দ, জয় ইন্ডিয়া' বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
দেশের সিনে দুনিয়ার তারকারাও এই প্রত্যাঘাতকে 'ন্যায় বিচার' হয়েছে বলে জানান। এদিন সকালে দেশের সেনার এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন, অক্ষয় কুমার, কঙ্গনা রনৌত, সুনীল শেঠি, হিনা খান, অনুপম খের-সহ বহু ভারতীয় তারকা।
অক্ষয় কুমার ভারতীয় সেনার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল’।
আবার অভিনেতা অনুপম খের জানান, 'ভারত মাতা কী জয়।'
অভিনেত্রী কঙ্গনা রানাওত, নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, "ওরা বলেছিল মোদিকে বলে দিতে। এবার মোদি ওদের বলে দিল #অপারেশন সিন্দুর।"
এছাড়াও, সুনীল শেঠি লেখেন, 'সন্ত্রাসের কোনও ছাড় নেই।'
ঋতেশ দেশমুখ লেখেন, 'জয় হিন্দ কি সেনা...ভারত মাতা কি জয়।'