Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

অপারেশন পিম্পল: নিকেশ দুই জঙ্গি

অপারেশন পিম্পল: নিকেশ দুই জঙ্গি
  • ৮ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিকেশ দুই জঙ্গি। গতকাল, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুপওয়ারার কেরন সেক্টরে তল্লাশি অভিযানে যায় জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন পিম্পল। কেরন সেক্টরে পৌঁছে যৌথবাহিনী জঙ্গিদের উপস্থিতি টের পায়। তখনই তাদের রুখতে পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনী ও পুলিশ। নিকেশ করা হয় দুই জঙ্গিকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ