নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কোটি টাকা ব্যয় করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং করা হয়েছিল। লট ৮-এর পাঁচটি জেটিঘাট থেকে লঞ্চ ও ভেসেল চালানোই ছিল প্রশাসনের লক্ষ্য। কিন্তু রবিবার বিকেলে ভাটা শুরু হতেই ৫ নম্বর ভিআইপি জেটিঘাট থেকে লঞ্চ চালানো বন্ধ করতে হয়। জল কমে যাওয়ার কারণে এই বিপত্তি দেখা দেয়। সেই সময় পুরীর শঙ্করাচার্য এসে উপস্থিত হন সেখানে। বিকল্প ব্যবস্থা হিসেবে তাঁকে ৪ নম্বর জেটিঘাট দিয়ে নদী পারাপার করানোর ব্যবস্থা করা হয়।



