সংবাদদাতা, তপন: ছাত্রছাত্রীদের অন্ধকারে রেখে কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন ঠিক করা হয়েছে বলে অভিযোগ। এনিয়ে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তপনের নাথানিয়েল মুর্মু মেমোরিয়াল কলেজে অবস্থান বিক্ষোভ করে স্মারকলিপি দিল ছাত্রছাত্রীরা।
Advertisement
এদিন এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, ৩০ জানুয়ারি কলেজের নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন ঘোষণা করা হয়েছে। এনিয়ে ছাত্র-ছাত্রী ও ছাত্র প্রতিনিধিদের আগে থেকে কিছু জানানো হয়নি। পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে ওইদিন পরীক্ষা রয়েছে।
তপন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অশোক প্রামাণিক বলেন, আমরা এই অনুষ্ঠানের বিরুদ্ধে নই, আমরা এই দিনক্ষণের বিরুদ্ধে। আমরা চাই সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনার মাধ্যমে একটা দিন নির্ধারণ করা হোক। যদিও এনিয়ে কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি।