নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্ত্রীরা কোন অনুষ্ঠানে যাচ্ছেন তার বিস্তারিত তথ্য এবার আগে ভাগেই জানাতে হবে মুখ্যমন্ত্রীর দপ্তরকে। এক মন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়া এবং সেখানে এক ব্যক্তিকে সংবর্ধনা জানানো নিয়ে বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্মা প্রকাশ করেছেন বলেই সূত্রের খবর। সেই প্রসঙ্গে কথা বলার সময়ই মন্ত্রীদের উদ্দ্যেশে মমতার মন্তব্য, কে কোন অনুষ্ঠানে যাচ্ছেন তা তাকে জানিয়ে তবেই যেতে হবে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট সেই মন্ত্রী যে ব্যক্তিকে সংবাদ মাধ্যমের সামনে সংবর্ধনা জানিয়েছেন সেই ব্যক্তি একাধিক প্রতারণার সঙ্গে জড়িত বলেই তার কাছে খবর।



