নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলায় ডাক্তারদের অনশন মঞ্চের কাছ থেকে খোয়া যাওয়া দু’টি মোবাইল উদ্ধার করল কলকাতা পুলিস। পুলিসের এক সূত্র জানাচ্ছে, অনশনপর্ব চলাকালীন ১৯ অক্টোবর এক ডাক্তার ও এক মহিলা সাংবাদিকের মোবাইল চুরি যায়। অনশন মঞ্চের কাছ থেকে মোবাইল চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল হেয়ার স্ট্রিট থানার পুলিস। খোয়া যাওয়া মোবাইল দু’টি উদ্ধার করেছে তারা। শুক্রবার বিকেলে উদ্ধার হওয়া মোবাইল দু’টি ওই ডাক্তার এবং সাংবাদিকের হাতে তুলে দেয় হেয়ার স্ট্রিট থানার পুলিস।



