Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অনূর্ধ্ব-১৩ ক্রিকেট সুপার লিগে জয়ী নেতাজি কুঞ্জ

অনূর্ধ্ব-১৩ ক্রিকেট সুপার লিগে জয়ী নেতাজি কুঞ্জ
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: অনূর্ধ্ব-১৩ ক্রিকেট সুপার লিগে খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতিকে ৫ উইকেটে হারাল নেতাজি কুঞ্জ। শুক্রবার বহরমপুর স্টেডিয়ামের দ্বিতীয় গ্রাউন্ডে খেলাটি হয়। ডিএসএ’র উদ্যোগে আটটি দল নিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে অনূর্ধ্ব-১৩ সুপার লিগের খেলা শুরু হয়েছে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে সবুজ সঙ্ঘ সেবা সমিতি নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যমাত্রা রেখে ৩০ ওভারে ৫ উইকেট হাতে থাকতেই সেই রান তুলে নেয় নেতাজি কুঞ্জ। নেতাজি কুঞ্জের পক্ষে সুপ্রিয় মালাকার এদিনের খেলায় সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ করে। নেতাজি কুঞ্জের সাগর দাস বল করতে নেমে গুরুত্বপূর্ণ দু’টি উইকেট নেয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ