Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর

অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বেধে গেল বাগযুদ্ধ। কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলল তৃণমূল। পাল্টা জবাব দিল বিজেপি।
Advertisement
সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফের। কোনও দুষ্কৃতী যদি অবৈধভাবে প্রবেশ করে, তাহলে বিএসএফের নজরদারিতে ঘাটতি নিয়ে প্রশ্ন উঠে যায়। এই প্রসঙ্গটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মনে করালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার ফিরহাদ বলেছেন, সংবিধান প্রণেতা বি আর আম্বেদরকরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য না করে দায়িত্ব পালন করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত সুরক্ষায় বিএসএফকে আরও দায়িত্বশীল হতে বলুন। শুধু রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে লোক ঢুকিয়ে রাজ্য কিছু করছে না, এটা বলা ভুল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আগে বিএসএফকে ঠিক করুন। দেখুন, যাতে কোনও জঙ্গি বা কেউ অবৈধভাবে বাংলায় প্রবেশ করতে না পারে। পাশাপাশি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিএসএফ ফেল করছে বলেই অবৈধভাবে লোক ঢুকে পড়ছে।
পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, কেন্দ্রের সঙ্গে সমন্বয় না করে রাজ্য যুদ্ধং দেহি মনোভাব নিয়ে লড়াই করে যাচ্ছে। ফেন্সিং করার জন্য রাজ্যের কাছে জমি চাওয়া হয়েছিল। কিন্তু জমি পাওয়া যায়নি। রাজ্যকে বলব অভিযোগ করার আগে জমিটা দিন। 
সম্পর্কিত সংবাদ