Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অনাময় হাসপাতালে চিকিৎসককে হেনস্তা

বৃহস্পতিবার রাতে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে এক চিকিৎসককে হেনস্তার অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে। হাসপাতালের দায়িত্বে থাকা তিন পুলিস কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ।

অনাময় হাসপাতালে চিকিৎসককে হেনস্তা
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বৃহস্পতিবার রাতে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে এক চিকিৎসককে হেনস্তার অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে। হাসপাতালের দায়িত্বে থাকা তিন পুলিস কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।  পুলিস সূত্রে খবর, এদিন  স্বস্তিপল্লি এলাকার এক বাসিন্দা চিকিৎসার জন্য অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। তাঁর পায়ে চোট লেগেছিল। ঠিক মতো তাঁকে চিকিৎসা করা হয়নি— এই অভিযোগ তুলে পরিবারের লোকজন বিক্ষোভ দেখান। পুলিস কর্মীরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন। সেই সময় তাঁদের উপর হামলা হয়। এক চিকিৎসকে সামনে পেয়ে তাঁকেও হেনস্তা করা হয়। তিনজনকে আটক করা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ