Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গোবরডাঙায় লটারির আড়ালে অনলাইন জুয়ার ঠেক, গ্রেপ্তার

গোবরডাঙায় লটারির আড়ালে বেআইনি অনলাইন জুয়ার কারবার ধরা পড়েছে। দোকান মালিক গৌতম রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন।

গোবরডাঙায় লটারির আড়ালে অনলাইন জুয়ার ঠেক, গ্রেপ্তার
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গোবরডাঙায় লটারির টিকিট বিক্রির আড়ালে বেআইনি অনলাইন জুয়ার কারবার চলছিল। এই অভিযোগে দোকান মালিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম গৌতম রায়। দোকানে তল্লাশি চালিয়ে অনলাইন জুয়ার কারবার সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙা কালীবাড়ি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি লটারির দোকান চালান গৌতম রায়। অভিযোগ, বছরখানেক ধরে লটারির ব্যবসার আড়ালে দোকান থেকেই অনলাইন জুয়ার কারবারও চালাচ্ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, রোজই ওই দোকানে ভিড় জমত। ধীরে ধীরে এলাকার বহু যুবক জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। রবিবার ক্ষুব্ধ এলাকাবাসী ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা আচমকা দোকানে যান। অভিযোগ, তখন অনলাইন জুয়ার লেনদেন চলছিল। তারা দোকান মালিককে হাতেনাতে ধরে গোবরডাঙা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৌতম রায়কে আটক করে থানায় নিয়ে যায়। দোকান থেকে অনলাইন জুয়ার কারবারের সঙ্গে সম্পর্কিত একাধিক নথি উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা সৌমিক বিশ্বাসের দাবি, দোকানটিতে দীর্ঘদিন ধরে জুয়ার ব্যবসা চলছিল। ফলে এলাকার বহু যুবক দ্রুত অর্থ উপার্জনের আশায় জুয়ার ফাঁদে পা দিচ্ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ