Bartaman Logo
১০ জুন, ২০২৬

অনলাইন বেটিং অ্যাপ কাণ্ড: এবার প্রকাশ রাজ, বিজয় দেবরাকোণ্ডাদের বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি

বিপাকে পড়তে চলেছেন বিজয় দেবরাকোণ্ডা, রানা দাগ্গুবাটি, প্রকাশ রাজের মতো সেলিব্রিটিরা। বেআইনি বেটিং অ্যাপ প্রমোট করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি।

অনলাইন বেটিং অ্যাপ কাণ্ড: এবার প্রকাশ রাজ, বিজয়  দেবরাকোণ্ডাদের বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: বিপাকে পড়তে চলেছেন বিজয় দেবরাকোণ্ডা, রানা দাগ্গুবাটি, প্রকাশ রাজের মতো সেলিব্রিটিরা। বেআইনি বেটিং অ্যাপ প্রমোট করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। মোট ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দক্ষিণী চলচ্চিত্র জগতের এই তারকারা ছাড়াও সেই তালিকায় রয়েছেন টেলিভিশন উপস্থাপক থেকে ইনফ্লুয়েন্সাররা। রয়েছেন জনপ্রিয় ইউটিউবাররাও। জানা গিয়েছে, মিয়াপুর, সাইবারাবাদ, সুরিয়াপেত, পাঞ্জাগুট্টা এবং বিশাখাপত্তনমে  অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় পাঁচটি এফআইআর দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই এবার মামলা করল ইডি। 

Advertisement

অভিযোগ, জংলি রামি, এ২৩, জিতউইন, পরিম্যাচ, লোটাস৩৬৫-র মতো বেটিং অ্যাপকে প্রমোট করেছেন ওই জনপ্রিয় ব্যক্তিরা। ইডির মতে, এই অ্যাপগুলির প্রমোশন বাবদ বিপুল অঙ্কের অর্থ নিয়েছেন তাঁরা। অনেকগুলি অ্যাপকেই সমাজ সেবা, বিনোদন বা দক্ষভাবে খেলার মোড়কে তুলে ধরা হয়েছে। তবে সেলিব্রিটিদের কথায় প্রভাবিত হয়ে গেমের খপ্পরে পড়ে অনেকেই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একজন অভিযোগকারী জানিয়েছেন, ইউটিউব বিজ্ঞাপনে এই সব তারকাদের দেখে প্রভাবিত হয়ে খেলতে গিয়ে তিনি ৩ কোটি টাকা খুইয়েছেন। জানা গিয়েছে, ইডির তালিকায় নাম থাকা ব্যক্তিদের খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। তবে তালিকায় নাম থাকা অনেক সেলিব্রিটিই তাঁদের দোষ অস্বীকার করেছেন। সংশ্লিষ্ট অ্যাপগুলির প্রোমোটারদের সঙ্গে চুক্তি অনুযায়ীই এনডোর্সমেন্টে যুক্ত ছিলেন বলে তাঁরা জানিয়েছেন।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ