Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অনীহা কাটাতে উপভোক্তাদের পাঁচ হাজার টাকা অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত

অনীহা কাটাতে উপভোক্তাদের পাঁচ হাজার টাকা অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার শৌচালয় নির্মাণের জন্য উপভোক্তাদের অগ্রিম টাকা দেবে সরকার। এতদিন নিয়ম ছিল, আগে উপভোক্তারা শৌচালয় বানাবেন, তারপর তাঁদের অ্যাকাউন্টে টাকা দেবে সরকার। কিন্তু এতে অনেকের মধ্যেই শৌচালয় নির্মাণের প্রতি অনীহা তৈরি হয়েছিল। সরকারের লক্ষ্যমাত্রা পূরণ করতেও সমস্যা হচ্ছিল। তাই এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে রাজ্য পঞ্চায়েত দপ্তর। কেন্দ্রের সম্মতিও নেয়। এরপরই জেলায় জেলায় চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, এবার এই উপভোক্তাদের অগ্রিম হিসেবে পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে। উল্লেখ্য, একটি শৌচালয় নির্মাণের জন্য উপভোক্তাদের ১২ হাজার টাকা দেওয়া হয়।
Advertisement
পঞ্চায়েত দপ্তরের কাছে জেলাগুলি জানিয়েছে যে, অনেক উপভোক্তা আছেন যাঁদের আর্থিক অবস্থা খুব খারাপ। হাতে টাকা না পেলে এই কাজ করতে পারবেন না। আবার কয়েকজন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগে টাকা দিতে হবে, তারপরেই কাজ শুরু করব আমরা। এমন রিপোর্ট পাওয়ার পরই নড়েচড়ে বসেন আধিকারিকরা। দপ্তরের হিসেব বলছে, রাজ্যে এই আর্থিক বছরে ১ লক্ষ ১১ হাজার শৌচালয় নির্মাণ হয়ে গিয়েছে। কিন্তু আরও এক লক্ষ উপভোক্তা আছেন, যাঁরা নির্মাণ করার অনুমোদনের চিঠি পেলেও কাজ শুরু করেননি। এই বছরের টার্গেট দেওয়া হয়েছে চার লক্ষের মতো। তাই অগ্রিম দিয়ে উপভোক্তাদের শৌচালয় নির্মাণে উৎসাহ দেওয়া হবে। কাজ শেষ করলে বাকি টাকা দিয়ে দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ