Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলে দেওয়ার সিদ্ধান্ত জমিদাতাদের

সোমবার শীতলকুচির বিডিও অফিসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমিদাতাদের সঙ্গে বৈঠকে বসল ব্লক প্রশাসন। বৈঠক শেষে তালা খোলার সিদ্ধান্ত নিয়েছে শীতলকুচি ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমিদাতারা।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলে দেওয়ার সিদ্ধান্ত জমিদাতাদের
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: সোমবার শীতলকুচির বিডিও অফিসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমিদাতাদের সঙ্গে বৈঠকে বসল ব্লক প্রশাসন। বৈঠক শেষে তালা খোলার সিদ্ধান্ত নিয়েছে শীতলকুচি ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমিদাতারা। প্রসঙ্গত, চাকরির দাবিতে গত ২০ জানুয়ারি ব্লকের ৩২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন জমিদাতারা। বেশকিছুদিন ধরে কেন্দ্রগুলি চালু করার চেষ্টা করছিল দপ্তর। কিন্তু, কয়েকটি খোলা সম্ভব হলেও, প্রায় ২০টি কেন্দ্র তালা বন্ধই ছিল। 
Advertisement
এদিন জমিদাতাদের সঙ্গে বৈঠকে ছিলেন বিডিও সোফিয়া আব্বাস, শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সহ অন্যরা। বিডিও বলেন, বৈঠকে জমিদাতাদের দাবি শুনেছি। তাঁরা তালা খুলে দেবে বলে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। জমিদাতাদের মধ্যে সামসুল হক বলেন, ব্লক প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেওয়া হবে। দাবি পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব।
Advertisement
সম্পর্কিত সংবাদ