Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়া কম কেন, বাড়ি বাড়ি খোঁজ বিডিওর

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়া কম কেন, বাড়ি বাড়ি খোঁজ বিডিওর
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের উপস্থিতির হার কম। তবে খাবার সময় থালা-বাটি হাতে ঠিক এসে হাজির হয়ে যাচ্ছেন অভিভাবকরা। নিয়ে যাচ্ছেন খাবার। কেন পড়ুয়ারা আসছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে? এই প্রশ্নকে সামনে রেখেই এবার অভিভাবকদের দ্বারস্থ হলেন খোদ বিডিও। বৃহস্পতিবার বাগনান ১ নম্বর ব্লকের বিডিও মানসকুমার গিরি বিভিন্ন কেন্দ্রে মিড ডে মিলের খাবার পরীক্ষা করতে গিয়ে দেখেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম। তা দেখেই এ নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন বিডিও।
Advertisement
দিনকয়েক আগে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের গুণগত মান যাচাই ও পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল বিডিওদের। সেই মতো বাগনান ১ নম্বর ব্লকের বিডিও মানসকুমার গিরি এদিন পরিদর্শনে বের হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের অনুপস্থিতির বিষয়টি তাঁর নজরে আসে। তিনি কথা বলে জানতে পারেন, এখানে যত শিশুর নাম নথিভুক্ত রয়েছে, গড়ে প্রতিদিন তার অর্ধেকও আসে না। এরপরেই তিনি একাধিক পড়ুয়ার বাড়ি গিয়ে তাদের অভিভাবকের সঙ্গে কথা বলেন। বিডিও বলেন, আমরা অভিভাবকদের বলেছি, যে শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় না, তাদের পাঠাতে বলা হয়েছে। অনেকেই রাজি হয়েছেন। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ