Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালের বৃদ্ধার বাড়িতে বিদ্যুৎ সংযোগ

অণ্ডালের বৃদ্ধার বাড়িতে বিদ্যুৎ সংযোগ
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করার দিনেই নিজের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেলেন অণ্ডাল ব্লকের গ্রাম অণ্ডালের বাসিন্দা কৃষ্ণা মুখোপাধ্যায়। তাঁর বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না শুক্রবার তিনি দুয়ারে সরকারের ক্যাম্পে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন। প্রশাসনিক তৎপরতায় এদিনই তাঁর বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। প্রসঙ্গত, এদিন পশ্চিম বর্ধমান জেলায় স্থায়ী ক্যাম্প হয় ৬৭টি ও মোবাইল ক্যাম্প হয় ৩৩৮টি। মোট আবেদন জমা পড়েছে ২০ হাজার ৪০৭টি।(
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ