Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালে মামার ঘরে চুরির অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার

অণ্ডালে মামার ঘরে চুরির অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: মামারবাড়ি থেকে সোনা-রুপোর গয়না সহ নগদ কয়েক হাজার টাকা চুরির অভিযোগে বুধবার অণ্ডাল থানার পুলিস ভাগ্নেকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রমেশ কেওট। ধৃতকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসিএল কর্মী সঞ্জয় কেওট অণ্ডালের লছিপুর স্টাফ কলোনির ইসিএল আবাসনের বাসিন্দা। বুধবার রাতে তাঁর আবাসনে চুরির ঘটনা ঘটে। সঞ্জয়বাবু পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্ত শুরু করে। এলাকার একটি সিসিটিভি ফুটেজে অভিযুক্ত রমেশকে দেখা যায়। রাত ২টো নাগাদ সে আবাসনের ব্যালকনি দিয়ে ঘরে ঢুকে চুরি করে বলে অভিযোগ। সঞ্জয়বাবু বলেন, সোনা-রুপোর গয়না ও নগদ টাকা চুরি গিয়েছে। রমেশ আমার দূর সম্পর্কের ভাগ্নে হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ