Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

অণ্ডালে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার অণ্ডাল মোড় এলাকায় পুলিস বাড়ি থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে। তাঁর নাম মদন রাম(৬৭)। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মদনবাবু ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। চলতি মাসে অণ্ডাল মোড় এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে তিনি একাই থাকতে শুরু করেন। তিনি অসুস্থ ছিলেন। এদিন দুপুরে ঘরের ভিতরে খাটের উপর মদনবাবুর মৃতদেহ বাড়িওয়ালার নজরে আসে। তিনি পুলিসে খবর দেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ