Bartaman Logo
২৭ মে, ২০২৬

অন্ধ্রে বিষাক্ত গ্যাস লিক, মৃত ১ কর্মী

অন্ধ্রে বিষাক্ত গ্যাস লিক, মৃত ১ কর্মী
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
অমরাবতী: ওষুধ সংস্থার ল্যাবরেটরি থেকে গ্যাস লিক করে বিপত্তি। অন্ধ্রপ্রদেশের অনাকাপল্লি জেলার এই ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে আরও আটজন হাসপাতালে ভর্তি। দমকল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ক্লোরিনের সঙ্গে বিষাক্ত গ্যাস মিশে গিয়েছিল। তা লিক করাতেই সেখানে কর্মরত কমপক্ষে ১১ জন কর্মী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষাক্ত গ্যাসের কারণে এক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্যাস লিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যsমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি। মৃতের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ