৩৮ বছর বয়স হল তাঁর। কিন্তু সে তো সংখ্যামাত্র। নিজের বয়স একেবারেই লুকিয়ে রাখেন না বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বরং তিনি মনে করেন, বয়স বাড়লে অভিজ্ঞতার গ্ল্যামার চেহারায় যোগ হয়। অভিজ্ঞতা তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তোলে বলে মত সোনাক্ষীর। ফলে সাড়ম্বরে প্রিয় বন্ধুদের নিয়ে জন্মদিন সেলিব্রেট করলেন নায়িকা। সোমবার রাতে বাড়িতেই কেক কেটে সেলিব্রেশন শুরু হয় সোনাক্ষীর। সব আয়োজন করেছিলেন তাঁর স্বামী জাহির ইকবাল। অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে সোনাক্ষীর দীর্ঘদিনের বন্ধুত্ব। জন্মদিনের এই ঘরোয়া পার্টিতে হুমা ছাড়াও হাজির ছিলেন ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠরা। সেলিব্রেশনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনাক্ষী। দিনভর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।



