বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। মূলত উপত্যকার আইন-শৃঙ্খলা ব্যবস্থা, নিরাপত্তা, বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন ও পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো সহ নানা বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।
Advertisement
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর এনিয়ে তৃতীয়বার অমিত শাহর সঙ্গে দেখা করলেন ওমর। এর আগে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর ২০২৪ সালের ২৩ অক্টোবর দিল্লি সফরে আসেন তিনি। সেবার শাহর সঙ্গে প্রাথমিক আলাপচারিতা ছাড়াও জম্মু-কাশ্মীরের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এরপর ১৯ ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেবার সরকার পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যা সহ রাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে কথা হয়েছিল। সোমবার তৃতীয়বারের বৈঠকেও মূলত রাজ্য মর্যাদার বিষয়টিই উঠে এসেছে



