আমেদাবাদ: সংসদে দাঁড়িয়ে বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনই অভিযোগে তোলপাড় সারা দেশ। এবার শাহের নিজের রাজ্য গুজরাতেই আম্বেদকরের মূর্তি ভাঙার অভিযোগ উঠল। সোমবার সকালে আমেদাবাদ শহরে খোকরা এলাকায় ওই মূর্তিটি ভাঙচুর করে কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনা ঘিরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্তদের খোঁজে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
পুলিস জানিয়েছে, খোকরার শ্রী কেকে শাস্ত্রী কলেজের সামনে আম্বেদকরের ওই মূর্তিটি ছিল। এদিন সকাল আটটা নাাগদ সেটিকে ভাঙচুর করা হয়। মূর্তির নাক ও চশমা ভেঙে গিয়েছে। এরপরই দোষীদের গ্রেপ্তারির দাবিতে মূর্তির সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।



