Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement

অমৃত কুম্ভকে বিষাক্ত করেছে বিজেপি: জয়া বচ্চন

কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সোমবারও সংসদ উত্তাল হল। লোকসভা এবং রাজ্যসভা, সংসদের দুই কক্ষেই প্রতিবাদে সরব হল বিরোধীরা।

অমৃত কুম্ভকে বিষাক্ত করেছে বিজেপি: জয়া বচ্চন
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সোমবারও সংসদ উত্তাল হল। লোকসভা এবং রাজ্যসভা, সংসদের দুই কক্ষেই প্রতিবাদে সরব হল বিরোধীরা। দাবি না মানায় হল ‘ওয়াক আউট।’ গত ১ ফেব্রুয়ারি বাজেট পেশের সময় সংসদে কুম্ভ ইস্যুতে সরব হয়েছিল বিরোধীরা। লোকসভায় ওয়েলে নেমে প্রতিবাদ, ওয়াক আউটও হয়েছে। তারই রেশ রেখে সোমবার দুই কক্ষেই কুম্ভ ইস্যুতে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাবের নোটিস দেওয়া হয়। যদিও তা গ্রাহ্য করেননি লোকসভার স্পিকার ওম বিড়লা কিংবা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার। 
Advertisement
তাই এদিন গোড়ায় মোদি বিরোধী স্লোগানে ওয়েলে নেমে প্রতিবাদের পর ওয়াক আউট করল কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, এনসিপি-এসপি, ডিএমকের মতো বিরোধী দলগুলি। সভার বাইরে এসে তৃণমূলের সুস্মিতা দেবকে পাশে দিয়ে সমাজবাদী পার্টির জয়া বচ্চনের অভিযোগ, কুম্ভের জলই এখন সবচেয়ে বেশি দূষিত। ওখানে লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে। কুম্ভে মৃত্যুর সংখ্যা গোপন করছে বিজেপি সরকার। অমৃত কুম্ভকে বিষাক্ত করছে বিজেপি। কেন তথ্য আড়াল করা হচ্ছে? ৪৫ কোটি পুণ্যার্থী আসবেন বলে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, কিন্তু নিরাপত্তার কী ব্যবস্থা, তা কেন বলা হয়নি?  সংসদে আলোচনা, সরকারের বিবৃতি দাবি করার পরেও কেন তা হবে না? দেশের সমস্যা নিয়ে কোনও আলোচনা সংসদে হবে না তো কোথায় হবে? প্রশ্ন জয়া বচ্চনের।
Advertisement
সম্পর্কিত সংবাদ