Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অল্লুর বিপরীতে জাহ্নবী

অল্লুর বিপরীতে জাহ্নবী
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সাফল্য ও বিতর্ক— গত বছর দুই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েই গিয়েছেন অভিনেতা অল্লু অর্জুন। সৌজন্যে ‘পুষ্পা ২’। বক্স অফিসে ঝড় তুলেছিল এই সিনেমা। এই আবহে নতুন ছবির পরিকল্পনা শুরু করেছেন অল্লু। পরিচালক-প্রযোজক অ্যাটলির সঙ্গে পরবর্তী ছবির কাজ করবেন তিনি। দীর্ঘদিন ধরেই তাঁদের জুটি বাঁধার খবর শোনা যাচ্ছিল বলি পাড়ায়। এবার শোনা যাচ্ছে, অল্লুর বিপরীতে এই ছবিতে থাকবেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। অ্যাকশন ঘরানার এই সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ চলছে জোরকদমে। এর আগে ‘দেভারা’ ছবিতে জুনিয়র এনটিআরের বিপরীতে দেখা গিয়েছিল জাহ্নবীকে। আবার, রাম চরণের বিপরীতে একটি ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তিনি। ফলে বলিউড ছাপিয়ে জাহ্নবীর বর্তমান লক্ষ্য যে দক্ষিণী ইন্ডাস্ট্রি— সে কথা স্পষ্ট। অল্লুর সঙ্গে তাঁর কাজের খবর শীঘ্রই নির্মাতারা ঘোষণা করবেন।  উল্লেখ্য, সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘পরম সুন্দরী’ ছবিতেও দেখা যাবে অভিনেত্রীকে। বর্তমানে সে ছবির কাজে ব্যস্ত তিনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ