Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কাবুলিওয়ালার ধার শোধ না করায় বাড়িতে এসে মারধর, মৃত্যু বৃদ্ধের

ধার শোধ না করায় এক কাবুলিওয়ালা চড়াও হয় অরুণজ্যেতি বর (৬০) নামে এক বৃদ্ধের উপর। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বেহালা থানা এলাকার টালিগঞ্জ সার্কুলার রোডে।

কাবুলিওয়ালার ধার শোধ না করায় বাড়িতে এসে মারধর, মৃত্যু বৃদ্ধের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধার শোধ না করায় এক কাবুলিওয়ালা চড়াও হয় অরুণজ্যেতি বর (৬০) নামে এক বৃদ্ধের উপর। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বেহালা থানা এলাকার টালিগঞ্জ সার্কুলার রোডে। এরপরই তাঁর পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয় থানায়। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেহালা থানা। অভিযুক্ত কাবুলিওয়ালা ও তার ভাইয়ের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,অরুণজ্যোতি বহু বছর আগে আহমেদ নামে এক কাবুলিওয়ালার কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন বলে অভিযোগ। এই টাকা তিনি শোধ করেননি বলে কাবুলিয়াওয়ালার দাবি। ২ ফেব্রুয়ারি কাবুলিওয়ালারা ভাই হাসরত ওই বাড়িতে আসে টাকা চাইতে। অরুণজ্যেতিবাবু ও তাঁর স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, সেই সময় হাসরত ওই বৃদ্ধের সঙ্গে অভব্য আচরণ করে। তাঁকে গালিগালাজ করতে থাকে। বৃদ্ধ প্রতিবাদ করলে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ।  তাঁকে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন অরুণজ্যোতি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই বৃদ্ধ বিভিন্নরকম অসুখে ভুগছিলেন।  বৃহস্পতিবার তিনি মারা যান। তারপরই তাঁর পরিবারের তরফে  ওই কাবুলিয়াওয়ালা ও তার ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে কেস রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ