রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত ২, চাঞ্চল্য
  • ৬ নভেম্বর, ২০২৬ ১৪:৪৭
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রেললাইন পারাপার করতে গিয়ে এমন হবে ভাবতেও পারেননি দুই যুবক। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের ফুলেশ্বর স্টেশনের কাছে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে।

Advertisement

জানা গিয়েছে, ফুলেশ্বর স্টেশনের কাছে দুই যুবক রেল লাইন পার হচ্ছিল। কিন্তু সেই সময় দ্রুত গতিতে ছুটে আসছিল আজাদ হিন্দ এক্সপ্রেস। সেই সময়ই আজাদ হিন্দ এক্সপ্রস ধাক্কা মারে ওই দুই যুবককে। তারপর খবর পেয়ে ছুটে আসে উলুবেড়িয়া স্টেশনের জিআরপি। তাঁদের দু’জনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে তাঁরা। তারপর ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মৃতদের নাম ও পরিচয় জানা চেষ্টা করছে জিআরপি। লাইন পারাপারের সময় অসতর্কতার জেরে নাকি অন্য কারণে ট্রেনের ধাক্কা লেগেছে সেই বিষয়ে খতিয়ে দেখছে রেল পুলিশ।