Bartaman Logo
২৭ মে, ২০২৬

ওয়াকফ বোর্ডকে ১০ কোটি টাকা দিচ্ছে মহারাষ্ট্র

ওয়াকফ বোর্ডকে ১০ কোটি টাকা দিচ্ছে মহারাষ্ট্র
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: শুরু থেকেই ওয়াকফ বিল নিয়ে মোদি সরকার ও বিরোধী পক্ষের টানাপোড়েন চলছে। এমনকী ওয়াকফ সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির অন্দরেও বারবার নানা কারণে বিবাদ দেখা গিয়েছে। এরই মাঝে রাজ্যের ওয়াকফ বোর্ডের পরিকাঠামোগত উন্নয়নে ১০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করল মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার। এনিয়ে রাজ্যের সংখ্যালঘু দপ্তরের তরফে একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বরাদ্দ অর্থের ২ কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে। এইমুহূর্তে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি জোটের অন্দরে টানাপোড়েন জারি রয়েছে। আপাতত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালাচ্ছেন একনাথ সিন্ধে।  এই পরিস্থিতিতে এই ১০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা নিয়ে মহাযুতি জোটের অন্দরে ফাটলও স্পষ্ট হয়ে গিয়েছে। বিজেপির সাফাই, এটি প্রশাসনিক ত্রুটি। এনিয়ে গেরুয়া শিবিরের মুখপাত্র কেশব উপাধ্যায় জানান, বর্তমানে মহারাষ্ট্রে ‘কেয়ারটেকার গভর্নমেন্ট’ রয়েছে। এই সরকার কোনও কিছুর সিদ্ধান্ত নিতে পারে না। অর্থ বরাদ্দের সিদ্ধান্ত বোধহয় প্রশাসনিক স্তরেই নেওয়া হয়েছে। যা একেবারেই ঠিক হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ