অযোধ্যা (পিটিআই): আগামী ৫ ফেব্রুয়ারি অযোধ্যার মিল্কিপুর বিধানসভা আসনের প্রেস্টিজ ফাইট। আর সেই ভোটযুদ্ধ ঘিরে সমাজবাদী পার্টি ও বিজেপির মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে। বৃহস্পতিবার সমাজবাদী পার্টির (এসপি) সাংসদ বীরেন্দ্র সিংয়ের মন্তব্য, অখিলেশ যাদবের শরীরে প্রভু শ্রীকৃষ্ণের ডিএনএ রয়েছে। সেই সঙ্গেই বিজেপিকে মহাভারতের ‘কৌরব’দের সঙ্গে তুলনা করেন তিনি। পাল্টা বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠীর খোঁচা, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তোষণের রাজনীতি করেন। তিনি ‘নির্বাচনী হিন্দু’।
Advertisement
বিজেপিকে তোপ দেগে এদিন মেহরৌলির এসপি সাংসদ বীরেন্দ্র সিং বলেন, অযোধ্যায় কৌরবদের পরাজয় হবে। মহাভারতে পাণ্ডবদের সঙ্গে প্রতারণা করে জয়ের চেষ্টা চালিয়েছিল কৌরবরা। অযোধ্যায় একই রকম ফাঁদ পাতা হয়েছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না। গত লোকসভা ভোটে বিজেপির যে হাল হয়েছিল, মিল্কিপুর উপ নির্বাচনেও তার পুনরাবৃত্তি হতে চলেছে।
অযোধ্যার মিল্কিপুর বিধানসভা আসনের এই উপ নির্বাচনে বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। এসপি টিকিট দিয়েছে ফৈজাবাদের (অযোধ্যা) সাংসদ অবধেশ প্রসাদের পুত্র অজিতকে। এই মিল্কিপুরেরই বিধায়ক ছিলেন অবধেশ। লোকসভা ভোটে এসপির টিকিটে ফৈজাবাদ থেকে দাঁড়িয়ে তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় মিল্কিপুরে উপ নির্বাচন হচ্ছে।