নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: অজানা জন্তুর হানা নিয়ে গত কয়েকদিন ধরেই আতঙ্কিত রয়েছে আরামবাগের তিরোল এলাকা। অজানা ওই জন্তুকে ধরতে খাঁচা পেতে ছিল বনদপ্তর। কিন্তু, কোনও জন্তুর হদিশ মেলেনি। তারপরেও বাসিন্দাদের আতঙ্ক কাটেনি। তাই এবার সরাসরি এলাকায় গিয়ে ঝোপে, জঙ্গলে অভিযান চালাল বনদপ্তর। বুধবার লাঠি উঁচিয়ে, বাজি ফাটিয়ে বিভিন্ন ঝোপে তল্লাশি চালান বনদপ্তরের কর্মীরা। তার আগে মঙ্গলবার রাতেও এক প্রস্থ অভিযান চালায় বনদপ্তর।



