Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝাড়ফুঁকের অছিলায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ওঝা

বহুদিন ধরে নানারকম শারীরিক অসুস্থতায় ভুগছিল এক নাবালিকা। কোনও চিকিৎসাতেই কাজ না হওয়ায় আত্মীয়ের কথায় গ্রামের এক ওঝার কাছে তাকে নিয়ে গিয়েছিলেন বাড়ির লোকজন।

ঝাড়ফুঁকের অছিলায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ওঝা
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বহুদিন ধরে নানারকম শারীরিক অসুস্থতায় ভুগছিল এক নাবালিকা। কোনও চিকিৎসাতেই কাজ না হওয়ায় আত্মীয়ের কথায় গ্রামের এক ওঝার কাছে তাকে নিয়ে গিয়েছিলেন বাড়ির লোকজন। কিন্তু অভিযোগ, ঘরে একা পেয়ে ঝাড়ফুঁক করার নাম করে ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেন ওঝা। 

Advertisement

বিষয়টি জেনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। তার ভিত্তিতে শুক্রবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উত্তর গাজিপুর এলাকা থেকে ওঝাকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম মুছা হক মোল্লা।

Advertisement
সম্পর্কিত সংবাদ