Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ওড়গ্রামে মহিলার হার ছিনতাইয়ের ঘটনায় ধৃত ১

ওড়গ্রামে মহিলার হার ছিনতাইয়ের ঘটনায় ধৃত ১
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে প্রাতঃভ্রমণে বের হওয়া মহিলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতের নাম সারাফত শেখ। বীরভূমের শান্তিনিকেতন থানার সিয়ানের হাসপাতাল মসজিদপাড়ায় ধৃতের বাড়ি। সোমবার রাতে ভাতার থানার মুরাতিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হার ছিনতাইয়ে জড়িত থাকার কথা ধৃত স্বীকার করেছে বলে পুলিসের দাবি। মঙ্গলবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। হার উদ্ধার করতে এবং ঘটনায় বাকি জড়িতের হদিশ পেতে ধৃতকে ১০দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে পাঁচদিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, কিছুদিন আগে দুর্গাপুরের ভিড়িঙ্গি আমবাগান এলাকার বাসিন্দা রাজা দত্ত সপরিবারে ওড়গ্রামের ইকো পার্কে বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে তাঁর স্ত্রী ও দু’জন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী তাঁর স্ত্রীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে। এতে তিনি ভয় পেয়ে যান। এরপর দুষ্কৃতীরা তাঁর সোনার হারটি ছিনিয়ে নিয়ে পালায়। ঘটনার দিনই রাজা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে কেস রুজু করে তদন্তে নেমে পুলিস ঘটনাস্থল ও তার আশপাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তা বিশ্লেষণ করে ঘটনায় সারাফত জড়িত বলে নিশ্চিত হয় পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ