Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬

আপত্তিকর ভিডিয়ো মুছতে হবে ৩ ঘণ্টার মধ্যে, আইন কার্যকর হচ্ছে চলতি মাসেই, সোশ্যাল মিডিয়ায় ‘এআই’ নিয়ে কড়া কেন্দ্র

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সোশ্যাল মিডিয়া ভরেছে হাজার হাজার ‘ডিপফেক’ ভিডিয়োতে। সেগুলি দেখে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ।

আপত্তিকর ভিডিয়ো মুছতে হবে ৩ ঘণ্টার মধ্যে, আইন কার্যকর হচ্ছে চলতি মাসেই, সোশ্যাল মিডিয়ায় ‘এআই’ নিয়ে কড়া কেন্দ্র
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সোশ্যাল মিডিয়া ভরেছে হাজার হাজার ‘ডিপফেক’ ভিডিয়োতে। সেগুলি দেখে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। ‘এআই’কে কাজে লাগিয়ে আপত্তিকর ভিডিয়োও তৈরি করা হচ্ছে আকছার। বিষয়টি নিয়ে আগেও পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইন সংশোধন করা হয়েছে। এবার সেই আইনের অধীনে আনা হচ্ছে আরও কড়া নিয়ম। ২০ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হবে। নয়া নিয়মে ডিপফেক সহ যে-কোনো আপত্তিকর ভিডিও সরানোর জন্য আর ৩৬ ঘণ্টা সময় পাবে না ফেসবুক-ইউটিউব। ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড বা সংশোধিত তথ্যপ্রযুক্তি বিধি অনুযায়ী সেগুলি মুছতে হবে তিন ঘণ্টার মধ্যে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নির্মিত ‘কনটেন্টে’ বাধ্যতামূলক করা হচ্ছে ‘এআই জেনারেটেড’ কথার উল্লেখ।

Advertisement

মঙ্গলবার ইলেকট্রনিক্স এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রক সংশোধিত আইনের অধীনে কয়েকটি নতুন নিয়ম এনেছে। ‘সিনথেটিক্যালি জেনারেটেড ইনফরমেশন’ বা ‘এসজিআই’কে আনা হয়েছে ভারতের ডিজিটাল শাসন কাঠামোর আওতায়। নতুন সংশোধনীতে স্পষ্ট করা হয়েছে, যৌন নির্যাতন সংক্রান্ত উপাদান, অশ্লীল কনটেন্ট, ভুয়ো পরিচয়, অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত বেআইনি কনটেন্ট তৈরি বা প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকে আর ব্যবহার করা যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ