Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শোলের প্রাপ্তি

অর্ধশতাব্দী। এই পঞ্চাশ বছরেও সিনেপ্রেমীদের কাছে ‘শোলে’র আবেদন ফুরিয়ে যায়নি।

শোলের প্রাপ্তি
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অর্ধশতাব্দী। এই পঞ্চাশ বছরেও সিনেপ্রেমীদের কাছে ‘শোলে’র আবেদন ফুরিয়ে যায়নি। রমেশ সিপ্পির এই ছবি নানা বয়সের দর্শকের ভালোবাসা পেয়েছে। চলতি বছর হাফ সেঞ্চুরি পার করছে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র অভিনীত ক্লাসিক ছবিটি। এবার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবে সিনেমাটি। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বব্যাপী সমাদৃত এই চলচ্চিত্র উৎসব। এবার দু’টি ক্লাসিক সিনেমাকে সম্মানিত করার জন্য বেছে নেওয়া হয়েছে। প্রথমটি ‘শোলে’। দ্বিতীয়টি স্টিফেন স্পিলবার্গের ‘জস’। এই খবরে সিলমোহর দিয়েছেন জাভেদ আখতার। ‘শোলে’র এই সাফল্য উপভোগ করছেন তিনি। জাভেদ বলেন, ‘আমি গর্বিত।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ