Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অবশেষে পাড়ায় পুকুর সংস্কার, খুশি বাসিন্দারা  

অবশেষে পাড়ায় পুকুর সংস্কার, খুশি বাসিন্দারা
 
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: পাড়া ব্লকের জবড়রা-ঝাঁপড়া-২ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি পুকুর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বাসিন্দারা সমস্যায় পড়ছিলেন। গবাদি পশুকে জল খাওয়ানো থেকে শুরু করে স্নানের কাজে ব্যবহার করতেন বাসিন্দারা। পুকুরটির সংস্কারের জন্য তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। অবশেষে রাজ্য সরকারের অর্থানুকূল্যে সংস্কারের কাজ শুরু হয়েছে। পুকুর সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা। জানা গিয়েছে, ওই পঞ্চায়েতের আসনবনি ও লয়াড়া গ্রামের মধ্যবর্তী জায়গায় পুকুরটি রয়েছে। সংস্কারের জন্য রাজ্য সরকারের কৃষি ও সেচদপ্তরের তরফে প্রায় ৪১ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার বলেন, পুকুর সংস্কার না হওয়ায় সেচের কাজ সহ গ্রীষ্মকালে বহু মানুষ সমস্যায় পড়তেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ