নিজস্ব প্রতিনিধি, বরানগর: গত মাসে ব্যানার লাগিয়ে অটোর ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। একমাস বাদে ফের ব্যানার লাগিয়ে কমানো হল সেই ভাড়া। এখন থেকে আগের মতোই ১০ টাকা দিয়ে দমদম-নাগেরবাজার রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। অটো ইউনিয়নের এই সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রীরা। শুধু তাই নয়, দমদম রোড থেকে বেআইনি দোকান সরিয়ে দেওয়া হলেও ভিন রাজ্যের কম্বলের দোকানগুলি থেকে যাওয়ায় জোর বিতর্ক শুরু হয়েছিল। তার জেরেই দু’টি দোকান রাতারাতি সরিয়ে নেওয়া হয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমদম স্টেশন থেকে নাগেরবাজারের দূরত্ব প্রায় আড়াই কিমি। এই রাস্তায় দুই শিফটে প্রায় চারশো অটো চলাচল করে। নিত্যযাত্রীরা মজা করে এই রুটের যাত্রী ভাড়া শেয়ার বাজারের সেনসেক্সের সঙ্গে তুলনা করেন। ২০২৩ সালের এপ্রিল মাসে বাগজোলা খালের উপর নতুন ব্রিজ তৈরির জন্য হনুমান মন্দিরের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে ঘুরপথে বা কাটা রুটে যেতে হচ্ছিল অটোচালকদের। আগে এই রুটে যাত্রীভাড়া ছিল ১০ টাকা। রাস্তা বন্ধ হওয়ার পর কাটা রুটে ভাড়া ধার্য হয়েছিল সাত টাকা করে। অর্থাৎ দমদম থেকে নাগেরবাজার যেতে খরচ হতো ১৪ টাকা। এনিয়ে যাত্রীদের ক্ষোভ আঁচ করে কিছুটা কমিয়ে ছ’ টাকা করা হয়। ফলে দু’টি অটোর জন্য যাত্রীভাড়া লাগত ১২ টাকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন ব্রিজের উদ্বোধনের পর রাস্তা খুলে যাওয়ায় আগের মতো ১০ টাকা করে ভাড়া নেওয়া শুরু হয়। কিন্তু দুর্গাপুজোর সময় ওই ভআড়া আচমকা বেড়ে ১২ টাকা হয়ে যায়। এরপর নতুন করে ব্যানার লাগিয়ে জানানো হয়, অটোর গ্যাস ও যন্ত্রাংশের দাম বৃদ্ধির কারণে দমদম স্টেশন থেকে ছাতাকল পর্যন্ত ১০ টাকা ও নাগেরবাজার পর্যন্ত ১২ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। তারপর একমাস যেতে না যেতেই নতুন ব্যানার লাগিয়ে বলা হয়েছে, বিধায়ক ব্রাত্য বসুর নির্দেশে অটো ভাড়া কমিয়ে ফের ১০ টাকা করা হয়েছে।
অন্যদিকে, রবিবার রাতে দমদম রোডে হনুমান মন্দির থেকে দমদম স্টেশন পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। রাস্তার দু’পাশে থাকা ছোট-বড় গুমটি ও অস্থায়ী কাঠামো তুলে দেওয়া হয়েছে। কিন্তু দমদম রোডে ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় বাঁশের কাঠামো দিয়ে তৈরি ভিন রাজ্যের দু’টি কম্বলের দোকান থেকে গিয়েছিল। তা নিয়ে সোমবার দিনভর বিতর্ক চলে। টাকার বিনিময়ে ওই দু’টি দোকান বসানোর অভিযোগ উঠেছিল। এরপর রাতারাতি ওই দুই দোকান সরিয়ে ফেলা হয়।
দমদম-নাগেরবাজার অটো ইউনিয়নের সভাপতি তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, মন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশেই বর্ধিত অটো ভাড়া কমানো হয়েছে। দু’টি দোকানের প্রসঙ্গে বলেন, শুনেছি অনেক সামগ্রী ছিল বলে রবিবার রাতে ভাঙা হয়নি। সোমবার তারা সেসব সরিয়ে নেওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে।