Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে কলকাতায় শীতের ছোঁয়া, শহরে তাপমাত্রা নামল ২০-র নীচে

অবশেষে কলকাতায় শীতের ছোঁয়া, শহরে তাপমাত্রা নামল ২০-র নীচে
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কার্তিক মাসের শেষ দিনে কলকাতা টের পেল শীতের কামড়। রাত বাড়লেই ফুরফুরে ঠাণ্ডা হাওয়া কাঁপুনি ধরাচ্ছে বাইক ও সাইকেল আরোহীদের। এই মরশুমে শনিবার প্রথমবারের জন্য শহরের তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে। হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস মোতাবেক, আজ রবিবার আরও নামবে পারদ।
Advertisement
আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার শহরের আকাশ দিনভর থাকবে পরিষ্কার। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ডিগ্রি ও ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা গতকাল ছিল ২৮.৭ ডিগ্রি ও ১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকালের পরিসংখ্যানে সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় তাপমাত্রাই ছিল ১.৯ ডিগ্রি ও ০.৯ ডিগ্রি কম।
গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি। গোটা দক্ষিণবঙ্গ জুড়েও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের দাপট শুরু হয়েছে। সকাল থেকে কুয়াশা ছাড়াও, রাত বাড়লেই গায়ে কাঁপুনি ধরাচ্ছে ঠাণ্ডা হাওয়া। যা আদতে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন শীতপ্রেমীরা।
সম্পর্কিত সংবাদ