Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রীর নামে অশ্লীল পোস্ট! অভিযোগ দায়ের লালবাজারে

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করা হয়েছে। এনিয়ে লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ করলেন অনন্যা চক্রবর্তী নামে এক নাগরিক।

মুখ্যমন্ত্রীর নামে অশ্লীল পোস্ট!  অভিযোগ দায়ের লালবাজারে
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করা হয়েছে। এনিয়ে লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ করলেন অনন্যা চক্রবর্তী নামে এক নাগরিক। তিনি অভিযোগপত্রে লিখেছেন, ‘মিস্টার রাইট’ নামে একটি এক্স-হ্যান্ডল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একটি অশ্লীল কার্টুন পোস্ট করা হয়েছে। অশালীন মন্তব্যও করা হয়েছে তাতে। অভিযোগপত্রের সঙ্গে প্রমাণ হিসাবে দেওয়া হয়েছে ওই পোস্টের স্ক্রিনশট। লালবাজার সূত্রের খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোন অ্যাকাউন্ট থেকে এই পোস্ট হয়েছে, তা তদন্তসাপেক্ষ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ