সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী শহরের ঘোষপাড়ায় সাট্টার ঠেকে অভিযান চালিয়ে শুক্রবার আট জনকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিস। ধৃতরা সকলেই কল্যাণী শহর ও তার আশপাশের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে পুলিস সেই ঠেকে হানা দিলে সাট্টা খেলায় ব্যবহার করা প্রায় ১০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় আট জনকে। এর আগেও ওই এলাকায় জুয়া ও সাট্টার বিরুদ্ধে অভিযানে নেমেছিল পুলিস।



