Bartaman Logo
২৭ মে, ২০২৬

অভিযোগের নিষ্পত্তি করতে হবে ৭ দিনে

অভিযোগের নিষ্পত্তি করতে হবে ৭ দিনে
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাসপাতালের পরিষেবা থেকে নাম নথিভুক্ত করা বা যথাযথ রেফারেলের অভাব— ইএসআই নিয়ে ক্রমেই অসন্তোষ বাড়ছিল গ্রাহকদের মধ্যে। সমস্যা সমাধানে অবশেষে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইএসআইসি-র তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, পরিষেবা নিয়ে কোনও গ্রাহক অভিযোগ জানালে সাতদিনের মধ্যে তার স্থায়ী সমাধান করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং আঞ্চলিক কার্যালয়গুলিকে। অহেতুক তা দিনের পর দিন ফেলে রাখা চলবে না।
Advertisement
এক্ষেত্রে ‘সন্তুষ্টি’ বিভাগের কাজকর্ম নিয়ে বিশেষভাবে সক্রিয় হয়েছে ইএসআইসি কর্তৃপক্ষ। নয়া নির্দেশিকা অনুযায়ী, গ্রাহক পরিষেবার মান নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরই। কর্তব্যে গাফিলতি ধরা পড়লে কড়া পদক্ষেপ নেওয়া হবে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে। উল্লেখ্য, ইএসআইসির সন্তুষ্টি বিভাগ সরাসরি শ্রমমন্ত্রকের আওতায়। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজের উপর মোদি সরকার আরও কড়া নজর রাখতে চলেছে বলে মত সংশ্লিষ্ট মহল।
সম্পর্কিত সংবাদ