Bartaman Logo
২৭ মে, ২০২৬

অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিলেন আদানি গোষ্ঠীর আধিকারিক

অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিলেন আদানি গোষ্ঠীর আধিকারিক
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগরকে সমন পাঠাল আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিইসি)। সৌরবিদ্যুত্ প্রকল্পের বরাত পাওয়ার জন্য ২ হাজার ২০০ কোটি টাকা ঘুষের অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এব্যাপারে ২১ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে, তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। শনিবার গোষ্ঠীর চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) যুগশিন্দর সিং ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন,  গত কয়েকদিন ধরে অনেক রকম খবর প্রচার করা হচ্ছে। কিন্তু পুরো বিষয়টি আদানি গ্রিনের একটিমাত্র চুক্তির সঙ্গে জড়িত। যা আদানি গ্রিনের মোট ব্যবসার মাত্র ১০ শতাংশ। আদানি গোষ্ঠীর ১১টি সংস্থাই কোনও ভুল কাজের সঙ্গে জড়িত নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। আমেরিকার সিইসি ও মার্কিন বিচার বিভাগ আদানি গ্রিনের ডিরেক্টরদের বিরুদ্ধে যে সব অভিযোগ তুলছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন যুগশিন্দর। তিনি জানিয়েছেন, মাত্র দু'দিন আগেই তাঁরা এই সমস্ত  অভিযোগের বিষয়ে জানতে পেরেছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ