Bartaman Logo
২৭ মে, ২০২৬

অভিষেকের ‘সেবাশ্রয়ে’ দু’দিনে ১৩ হাজার মানুষ

অভিষেকের ‘সেবাশ্রয়ে’ দু’দিনে ১৩ হাজার মানুষ
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকলের সুস্বাস্থ্য, আমাদের অঙ্গীকার—এই স্লোগানকে সামনে রেখে ডায়মন্ডহারবার এলাকাবাসীর জন্য বৃহস্পতিবার থেকে ‘সেবাশ্রয়’ কর্মসূচি শুরু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির প্রথম দু’দিন মিলিয়ে ১৩ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এই সেবাকেন্দ্রে। যেখানে মহিলা ও প্রবীণ মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার ‘সেবাশ্রয়’-এ উপস্থিত হয়েছিলেন ৫৬৮৯ জন। আর শুক্রবার এসেছিলেন ৬৯৪৫ জন। দু’দিন মিলিয়ে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ৭৬৫২ জনের। শারীরিক পরীক্ষার পর ওষুধ প্রদান করা হয়েছে ৬৫৪২ জনকে। রেফার করা হয়েছে ৪১৭ জনকে। সেবাশ্রয়ে এসে নাম নথিভুক্ত করা বানু বিবি, গোপাল প্রামাণিকরা জানান, গরিবের অভিভাবক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর তরফে এমন উদ্যোগ স্বাভাবিকভাবেই প্রশংসনীয়। প্রথম দু’দিনের কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জীবনযাত্রায় পরিবর্তনের ক্ষেত্রে মাত্র দু’দিনের মধ্যে সেবাশ্রয় কর্মসূচি একটি বাস্তব পার্থক্য তৈরি করেছে। এই উদ্যোগটিকে সমর্থন করার জন্য ডায়মন্ডবারবারবাসীকে ধন্যবাদ জানাই। আসুন, আমরা সকলে হাতে হাত মিলিয়ে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাই। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ