Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ওভারব্রিজের ফাটল মেরামতেও অনিয়মের অভিযোগ

খবরের জেরে ওভারব্রিজের দেওয়ালের ফাটল মেরামতের কাজ শুরু হলেও সেই কাজে অনিয়মের অভিযোগ তুললেন কংগ্রেসের জেলা পরিষদের সদস্য চুমকি দাস। শুধুমাত্র ফাটলের উপর সিমেন্টের প্রলেপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ চুমকির।

ওভারব্রিজের ফাটল মেরামতেও অনিয়মের অভিযোগ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে ওভারব্রিজের দেওয়ালের ফাটল মেরামতের কাজ শুরু হলেও সেই কাজে অনিয়মের অভিযোগ তুললেন কংগ্রেসের জেলা পরিষদের সদস্য চুমকি দাস। শুধুমাত্র ফাটলের উপর সিমেন্টের প্রলেপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ চুমকির। তৃণমূলের অভিযোগ এই কাজ কেন্দ্রীয় সরকারের। বিজেপি সাংসদ মোটা অঙ্কের টাকা নিয়েছেন। তাই কাজ খারাপ হচ্ছে। যদিও বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, বিজেপি দুর্নীতি করে না। বরদাস্তও করে না। কারা এর সঙ্গে যুক্ত, সেটা দেখতে হবে।  
Advertisement
হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কের উপরে তুলসীহাটা-ভবানীপুরে নির্মাণ হয়েছে উড়ালপুলের। ওভারব্রিজের এখনও সংযোগ স্থাপন হয়নি। করা হয়নি উদ্বোধন। কিন্তু তার আগেই একাধিক জায়গায় দেখা যায় ফাটল।  কংগ্রেসের স্থানীয় জেলা পরিষদ সদস্য চুমকি দাস ছয়মাস আগে মালদহ জেলা জাতীয় সড়ক ইঞ্জিনিয়ার ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। সেই খবর সোমবার ‘বর্তমান’-এ তুলে ধরা হয়। এরপর সংস্কারের কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেখানেও অনিয়মের অভিযোগ উঠছে। হরিশ্চন্দ্রপুর ১ (এ) ব্লকের তৃণমূলের সভাপতি জিয়াউর রহমানের অভিযোগ, এই কাজ জাতীয় সড়ক কর্তৃপক্ষের। এখানে রাজ্যের কিছু করার নেই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ