Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিনেতার মৃত্যুতে নয়া তথ্য

অভিনেতার মৃত্যুতে নয়া তথ্য
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। গত বুধবার তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছিল নিউ মেক্সিকোর সান্তা ফে’র বাড়ি থেকে। পাশেই পড়েছিল তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার ও পোষ্য সারমেয়র দেহ। ঘটনার পর থেকেই তদন্ত করছে পুলিস। কীভাবে অভিনেতা ও তাঁর স্ত্রী, পোষ্যের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। এই আবহে সামনে এল নতুন তথ্য। পুলিস জানিয়েছে, মৃতদেহ উদ্ধার হওয়ার প্রায় ন’দিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার। সম্ভবত, গত ১৭ ফেব্রুয়ারি মৃত্যু হয় তাঁদের। যদিও মৃত্যুর সময় সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, এটি খুনের ঘটনা নয়। তাঁরা একসঙ্গে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন কি না, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ