Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধভাবে মাটি কেটে পাচার, ৫টি ট্রাক্টর ও জেসিবি সহ গ্রেপ্তার পাঁচ

অবৈধভাবে মাটি কেটে পাচার, ৫টি ট্রাক্টর ও জেসিবি সহ গ্রেপ্তার পাঁচ
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান-নবদ্বীপ রোডে রাস্তার পাশ থেকে অবৈধভাবে মাটি কেটে তা পাচার করা হচ্ছিল। ঘটনায় পাঁচটি মাটি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে দেওয়ানদিঘি থানার পুলিস। মাটি কাটায় ব্যবহৃত জেসিবি মেশিনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রাক্টরের চার চালকের পাশাপাশি জেসিবির চালককেও গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
পুলিস জানিয়েছে, মঙ্গলবার বিকেলে নবদ্বীপ-বর্ধমান রোডে পাঁড়ুই মোড়ের কাছে রাস্তার পাশে জমি থেকে জেসিবির সাহায্যে মাটি কেটে তা ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিস সেখানে হানা দেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ