Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ টোটোর দাপটে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত

অবৈধ টোটোর দাপটে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তারকেশ্বর: অবৈধ টোটোর দাপটে সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন টোটো চালকরা। অবৈধ টোটো বন্ধ সহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার থেকে টোটো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তারকেশ্বর ই-রিকশ অপারেটর ইউনিয়ন। 
Advertisement
তারকেশ্বর ঘন জনবসতিপূর্ণ এলাকা। সরু রাস্তায় পুরসভা এলাকার অনুমোদিত টোটো ৩৪৬টি। কিন্তু প্রায় ১ হাজারের বেশি টোটো চলে শহরে। ফলে যানজটে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। রুজি রোজগার হারাচ্ছে  অনুমোদিত টোটো চালকরা।
ইউনিয়নের সম্পাদক বরুণ পোদ্দার বলেন, তিন দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে তারকেশ্বর পুরসভা ও থানায়। দাবিগুলির মধ্যে রয়েছে, শুধুমাত্র পুরসভার অনুমোদিত টোটো চলবে পুরসভা এলাকায়। একটি মালিকের একটি টোটো থাকা বাঞ্ছনীয়। নেশাগ্রস্ত টোটো চালকদের জন্য সুনাম হারাচ্ছে টোটো চালকরা। অবিলম্বে এই বিষয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। গত সাত বছর ধরে এই চেষ্টা চলছে। ‌ দিন দিন বেআইনি টোটোর সংখ্যা বাড়ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য টোটো পরিষেবা বন্ধ থাকবে তারকেশ্বরে।
সম্পর্কিত সংবাদ