Bartaman Logo
২৭ মে, ২০২৬

অবৈধ সম্পর্কের জেরে বান্ধবীকে খুন, আট মাস ধরে দেহ ফ্রিজে

অবৈধ সম্পর্কের জেরে বান্ধবীকে খুন, আট মাস ধরে দেহ ফ্রিজে
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
ভোপাল: আট মাস আগে লিভ-ইন পার্টনারকে খুন করে মৃতদেহ রেফ্রিজারেটরে ভরে রেখেছিলেন যুবক। বেশ কয়েক ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটই অবশেষে সেই নারকীয় অপরাধকে সামনে আনল। মধ্যপ্রদেশের দিবাস এলাকার এক বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, আদতে ইন্দোরের বাসিন্দা ধীরেন্দ্র শ্রীবাস্তবের ওই বাড়িতে সঞ্জয় পাটীদার নামে অভিযুক্ত যুবক ভাড়ায় থাকতেন। বছর কয়েক আগে তিনি সেখান থেকে চলে গেলেও ঘরের একদিকে তালা দিয়ে রেখেছিলেন। বাড়ির মালিককে জানিয়েছিলেন, তাঁর কিছু জিনিস সেখানে রয়েছে। এখনই নিয়ে যেতে পারবেন না। মাঝেমধ্যে তিনি সেখানে এসে তালা খুলে কিছুক্ষণ থাকতেন তারপর চলেও যেতেন। সম্প্রতি সঞ্জয়ের ওই ঘরের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই ঘর থেকে পচা গন্ধ বেরতে থাকে। তখনই প্রতিবেশীরা শ্রীবাস্তবকে বিষয়টি জানান। পরে পুলিস এসে ফ্রিজ থেকে শাড়ি পরা এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে। 
Advertisement
তদন্তকারীরা জানান, ওই মহিলার নাম পিঙ্কি প্রজাপতি। তাঁর বাড়ি উজ্জয়িনীতে। বিবাহিত সঞ্জয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বার বার বিয়ের জন্য চাপ দেওয়াতেই তাঁকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তে জানা গিয়েছে, গত বছরের জুনে এই হত্যাকাণ্ড ঘটে। সঞ্জয়ের খোঁজে চলছে তল্লাশি। 
সম্পর্কিত সংবাদ