Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধ মদ বিক্রির অভিযোগে ধৃত ৪  

শনিবার রাতে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালায় রঘুনাথপুর মহকুমা পুলিস। অভিযানে নেমে মহকুমার তিনটি থানার পুলিস মোট চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে মোট ৬১ বোতল অবৈধ মদ উদ্ধার হয়েছে।

অবৈধ মদ বিক্রির অভিযোগে ধৃত ৪
 
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: শনিবার রাতে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালায় রঘুনাথপুর মহকুমা পুলিস। অভিযানে নেমে মহকুমার তিনটি থানার পুলিস মোট চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে মোট ৬১ বোতল অবৈধ মদ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, ওই দিন গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অভিযানে সাঁওতালডিহি থানার পুলিস দু’জনকে এবং আদ্রা ও পাড়া থানা একজন করে মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ