সংবাদদাতা, কল্যাণী: চাকদহ চৌরাস্তা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সোমবার বিকেলে ১২ নম্বর জাতীয় সড়কের চৌরাস্তা ব্রিজের তলায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তাঁদের দাবি, চৌরাস্তা এলাকার সমস্ত অবৈধ দোকান তুলে দিতে হবে। এছাড়াও এলাকায় বেআইনিভাবে বিক্রি হওয়া মদ, গাঁজার ব্যবসা প্রশাসনকে বন্ধ করতে হবে। এই দাবিতে শতাধিক ব্যবসায়ী এদিন প্রতিবাদ সভা করেন। এই বিষয়ে সংগঠনের সম্পাদক দেউকিনন্দন লোহিয়া বলেন, আমাদের দাবি মানা না হলে আগামী দিনেও প্রতিবাদ চলবে।



