Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ন্যাশনাল মেডিক্যাল কলেজে ওটি থেকে ধোঁয়া, তীব্র আতঙ্ক

ন্যাশনাল মেডিক্যাল কলেজে ওটি থেকে ধোঁয়া, তীব্র আতঙ্ক
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে ওটিতে শর্ট সার্কিট। তার জেরে ধোঁয়া বেরনোর ঘটনা। এর ফলে বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর তিনটে নাগাদ হাসপাতালের ইমার্জেন্সি ওটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। জানা গিয়েছে, সে সময় অস্ত্রোপচার চলছিল। চিকিত্সকরা ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করেন। হাসপাতালের পূর্তদপ্তর সূত্রে খবর, সম্ভবত কোনও একটি স্টেবিলাইজারে শর্ট সার্কিট হয়েছিল। সে কারণে ধোঁয়া বের হচ্ছিল। দমকলকে খবর দেওয়ার প্রয়োজন পড়েনি। হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার সাহায্যে ধোঁয়া নিয়ন্ত্রণে আসে।
Advertisement
সম্পর্কিত সংবাদ